মাধবপুরে কাটিঙ্গা বিল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত:শনিবার, ০৬ জুন ২০২৬ ১০:০৬

মাধবপুরে কাটিঙ্গা বিল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Manual7 Ad Code

শেখ মো: শাহীন উদ্দীন:-  হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী কাটিঙ্গা বিল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কাটিঙ্গা বিল সংলগ্ন নয়াহাটি মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কাটিঙ্গা বিল উদ্ধার ও রক্ষা কমিটি, মাধবপুর, হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, পরিবেশপ্রেমী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

কাটিঙ্গা বিল দখলমুক্ত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম আবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফিরুজ মিয়ার সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল মিয়া, আবু জাহের মিয়া, তৌহিদ মিয়া, তাউস মিয়া, অহিদ মিয়া, রায়ধন সরকার, সুধীন সরকার, ছাত্রদল নেতা আব্দুল কাদির, ছাত্রদল নেতা খন্দকার সুহান, ইয়ামিন, তাঁতী দলের আহ্বায়ক জাহাঙ্গীর, ছাত্রদল নেতা মুবারকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual7 Ad Code

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের অবৈধ দখল ও ভরাটের কারণে কাটিঙ্গা বিলের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এতে বিলের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বিলটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানান।

Manual7 Ad Code

প্রতিবাদ সভা থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— প্রশাসনের উদ্যোগে দ্রুত অবৈধ দখলমুক্ত করে কাটিঙ্গা বিলের সীমানা নির্ধারণ ও পুনঃখনন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিলটিকে মাছের অভয়ারণ্য ঘোষণা করে শীত মৌসুমে বাইক্যা বিলের আদলে সংরক্ষণ ও উন্নয়ন; এবং বন বিভাগের উদ্যোগে দেশীয় ও অতিথি পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে কাটিঙ্গা বিলকে অভয়ারণ্য বা বিশেষ সংরক্ষিত এলাকা ঘোষণা।

Manual6 Ad Code

বক্তারা বলেন, কাটিঙ্গা বিল শুধু একটি জলাশয় নয়, এটি এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিলটি রক্ষায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ