৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৩ মে ২০২৬ ০৯:০৫
সুরমাভিউ:- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আবাদগাঁও গ্রাম নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নট সংকীর্তন শিল্পী সর্বজন শ্রদ্ধেয় নীলমনি শর্মা (৯৩) আর নেই। গত ১১ মে সোমবার বিকেল সাড়ে ৪ টায় নিজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নীলমনি শর্মার অন্ত্যোষ্টিক্রিয়া ১২ মে মঙ্গলবার সকাল ৯ টায় নিজগ্রাম আবাদগাঁওয়ে সম্পন্ন হয়।
প্রয়াত শিক্ষক নীলমনি শর্মা বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ নীহার রঞ্জন শর্মা ও সমাজেসবী নিরোদ শর্মার পিতা।
নীলমনি শর্মার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল মনিপুরী এসোসিয়েশন (ইমা)-এর চেয়ারম্যান অনিল সিংহ, ইমা বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ওইনাম রমেন্দ্র ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু শর্মা, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম, সাধারণ সম্পাদক নামব্রম শংকর, ইউনাইটেড ক্রীড়া সংস্থা (ইউনিকস), গাজীপুর, বিশগাঁও মণিপুরী কল্যাণ সমিতি, শজিবু’র সম্পাদক কবি শেরাম নিরঞ্জন, চিত্রশিল্পী এন যোগেশ্বর অপু, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, ওয়াই. নন্দলাল প্রমুখ।
Helpline - +88 01719305766