এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানা যাবে যেভাবে

প্রকাশিত:Sunday, 22 Nov 2026 10:11

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানা যাবে যেভাবে

Manual2 Ad Code

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বিকেল ৩টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে।

Manual2 Ad Code

রোববার (২২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর পুনঃনিরীক্ষণের ফল সোমবার বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি https://eduboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

এ ছাড়া পুনঃনিরীক্ষণের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

Manual8 Ad Code

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ