রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত! জবানবন্দিতে আটক তারা মিয়া

প্রকাশিত:Tuesday, 10 Nov 2026 09:11

রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত! জবানবন্দিতে আটক তারা মিয়া

Manual4 Ad Code

ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি।

Manual1 Ad Code

সিলেটের রাতারগুল এলাকার একটি ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সভা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ওই সভায় উপস্থিত ছিলেন রনজিতের ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক তারা মিয়া। তাকে আটক করেছে সুনামগঞ্জের পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সভার স্থান নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তারা মিয়াকে আটক করা হয়।

Manual6 Ad Code

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়া জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকায় রনজিত সরকার ওই সভা করেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে রাতারগুলে যায়।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে গিয়ে সভার বিষয়ে তথ্য পাওয়া যায়। গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়। পরে হঠাৎ রনজিত সরকার সেখানে উপস্থিত হন। তিনি ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।

এর আগে সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভায় দেওয়া বক্তব্য প্রচার করেন রনজিত সরকার। ওই বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। এর জেরে সোমবার দিবাগত রাতে সিলেট শহরের গোপালটিলায় তার বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ লোকজন।
এদিকে রনজিত সরকারের সরকারবিরোধী বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। মধ্যনগর, তাহিরপুর ও ধর্মপাশায় এসব কর্মসূচি পালন করা হয়।

Manual4 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, মঙ্গলবার রাতেই নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিটে মিছিল ও সমাবেশ করার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ‘ফ্যাসিস্ট আওয়ামী চক্রের’ ষড়যন্ত্র রুখে দিতে তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Manual4 Ad Code

এদিকে ওই সভায় উপস্থিত থেকে রনজিতের পেছনে থাকা ব্যানার ধরে রাখার দায়িত্ব পালনকারী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ওমর ফারুককেও খুঁজছে পুলিশ। জামালগঞ্জ উপজেলার লম্বাবাক এলাকায় তার বাড়িতে গভীর রাতে তল্লাশি চালায় পুলিশ। তবে তাকে পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ