জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:Saturday, 07 Nov 2026 03:11

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

সুরমাভিউ:-  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ব্যবসায় প্রশাসন ও বানিজ্য অনুষদ) ডীন প্রফেসর মো. শামসুল আলমের সভাপতিত্বে ও সহকারী রেজিস্ট্রার সুবিনয় আচার্য্য রাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রেজারার নিতাই চন্দ্র চন্দ। এসময় তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এ ধরনের আলোচনা সভার গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের দেশপ্রেম, ইতিহাসচেতনা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে দেশের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর মো. তোতিউর রহমান, মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আইন বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান খান, ডেপুটি রেজিস্ট্রার মো: মুশফিকুল আলম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন, বুলবুল হোসাইন, নাহিদুল ইসলাম পারভেজ, শাহরিয়ার আলম মাহি প্রমূখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: মহসিন হোসাইন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ