সিলেটে সিটি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থী

প্রকাশিত:Saturday, 07 Nov 2026 08:11

সিলেটে সিটি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থী

Manual7 Ad Code

সুরমাভিউ:-  শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। প্রতিবছরের ধারাবাহিকতায় সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

Manual4 Ad Code

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নগরীর করেরপাড়াস্থ সিটি মডেল স্কুলের ক্যাম্পাস-১-এ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. গোলাম মোস্তফা, বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাস, সহকারী শিক্ষক শিমুল চক্রবর্তী এবং সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাস।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সিটি আদর্শ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজন, সহসভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী এবং বৃত্তি আয়োজন কমিটির প্রধান সিদ্ধার্থ দাশসহ সিটি মডেল স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

পরিদর্শনকালে অতিথিরা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের শিক্ষামূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মতে, মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী হতে অনুপ্রাণিত করে।
পরীক্ষার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে সিটি মডেল স্কাউট গ্রুপের সদস্যরা। তাদের সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকার কারণে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ছিল সুন্দর ও সুশৃঙ্খল।

Manual6 Ad Code

উল্লেখ্য, সিটি আদর্শ ফাউন্ডেশন প্রতিবছর শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত সিটি মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।-বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ