জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র বার্ষিক ওয়াজ শুক্রবার

প্রকাশিত:Wednesday, 04 Nov 2026 10:11

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র বার্ষিক ওয়াজ শুক্রবার

Manual1 Ad Code

সুরমাভিউ:-  হযরত মাওলানা কুদরত উল্লাহ সাহেব রহ.-এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সাহেবেরগাঁও (তেমুখী), টুকেরবাজার, জালালাবাদ, সিলেটের ৩১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামী ৬ নভেম্বর ২০২৬ইং, রোজ শুক্রবার, দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত সাহেবেরগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

মাহফিলে পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করবেন, গণেশপুর মাদ্রাসা’র মুহতামিম মাওলানা শায়খ আব্দুল হান্নান গণেশপুরী, মাওলানা শায়খ আব্দুল গফফার পীর সাহেব রায়পুরী, ফতেহপুর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শায়খ শামসুদ্দোহা, সাবেক শিক্ষক মাওলানা নুরুদ্দিন, জামেয়া দরগাহ’র শিক্ষাসচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, রাজাগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের কাসেমী, মাওলানা মোজাহিদুল ইসলাম- টুকেরগাঁও, জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন
আমন্ত্রিত উলামায়ে কেরাম কুতবে আলম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহ.-এর নাতি, ফিদায়ে মিল্লাত রাহ.-এর সাহেবজাদা আওলাদে রাসুল সা. সাবেক মন্ত্রী মাওলানা সায়্যিদ মাসউদ আসআদ মাদানী- উত্তরাখণ্ড ভারত, আওলাদে রাসুল সা. মাওলানা মুফতি সায়্যিদ মুসআব মাদানী- দেওবন্দ, ভারত, মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের- কুয়াকাটা, মাওলানা নুরুল হক নবীগঞ্জী, মাওলানা মঞ্জুর রশীদ আমিনী, মাওলানা আব্দুল মুমিন ছাতকী বয়ান পেশ করবেন।

Manual7 Ad Code

ইসলামী সম্মেলনকে সফল ও সার্থক করতে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন জামেয়া পরিচালনা কমিটির পক্ষে জামেয়ার মুহতামিম (ভারপ্রাপ্ত) হাফিজ আশিকুর রহমান।

Manual1 Ad Code

বি. দ্র. এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে মাহফিলকে কেন্দ্র করে খেলনার দোকান নিয়ে বসা নিষিদ্ধ। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ