মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- ইমাম আবু হানিফা ফাউন্ডেশনের উদ্যোগে এবং জামেয়া ইসলামিয়া মৌলভীবাজার এর প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক এর তত্ত্বাবধানে মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি চুক্ষ চিকিৎসা ও চশমা প্রদান করা হয়।
সোমবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু করে দুপুর ২ঘটিকা পর্যন্ত প্রায় ৫শতাধীক শিক্ষার্থীদের এই সেবা প্রদান করা হয়।
এসময় চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, ইমাম আবু হানিফা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আশরাফ মিয়া, ইংল্যান্ড প্রবাসী নুরুল হক চৌধুরী,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, শেখ আব্দুল হাই, রিপন আহমেদ প্রমুখ।
চক্ষু শিবির পরিচালনা করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। মেডিকেল টিমের সদস্য ছিলেন, ডাক্তার শেখর, অনু পাল, বদরুল ইসলাম চৌধুরী, মোঃ আলম, সুদির।