শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ। সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ৫২ বিজিবির অধিনায়ক, শ্রম অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ,
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।