বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মৌলভীবাজার সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশিদের সঞ্চালনায় সূচনা বক্তব্য (স্বাগত বক্তব্য) প্রদান করেন বিআরটিএ মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং এম নাসের রহমানের রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবহন সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআরটিএ-এর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিবর্গের মাঝে বিআরটিএ-এর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।