ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত:Monday, 26 Oct 2026 10:10

ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Manual6 Ad Code
ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছাত্র জমিয়ত বাংলাদেশ, গোলাপগঞ্জ উপজেলাধীন ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব ঢাকাদক্ষিণ ইউনিয়নস্থ জমিয়ত কার্যালয়ে শাখা সভাপতি হাফিজ ইমাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামার সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, প্রচার সেলের সদস্য আবু সালেহ ওসমান এবং গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমদাদুল হক নাসিম।
প্রশিক্ষণে সংগঠনের কার্যক্রম, দায়িত্বশীলদের কর্তব্য, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও যোগ্য নেতৃত্ব গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় দ্বীনি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ