সামান্য একটু গোলাপি রঙ, কিন্তু ঝামেলা অনেক: জয়া আহসান

প্রকাশিত:Monday, 26 Oct 2026 02:10

সামান্য একটু গোলাপি রঙ, কিন্তু ঝামেলা অনেক: জয়া আহসান

Manual5 Ad Code

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনয় দর্শকদের যেমন মুগ্ধ করে তেমনি সৌন্দর্যও ঘায়েল করে কোটি ভক্তর হৃদয়। জয়া আহসানের ব্যক্তিত্বের আরেকটি দিক হচ্ছে, পর্দার ঝলমলে জগতের বাইরে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন তিনি। প্রকৃতির প্রতি অনুরাগের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সচরাচর খুব বেশি কথা বলেন না এই অভিনেত্রী।

Manual6 Ad Code

তবে স্যোশাল মিডিয়ায় তার উপস্থিতি ভক্তদের জন্য নিয়ে আসে নানা মুহূর্তের খবর। বয়সের হিসাব যতই এগিয়ে চলুক, সৌন্দর্যে যেন সময়কে থমকে দেওয়ার নাম জয়া আহসান!

Manual3 Ad Code

গোলাপি আভায় মোড়ানো স্যাটিনের পোশাক, খোলা চুলের ঢেউ আর মায়াবী অভিব্যক্তিতে নতুন ফটোশুটে ধরা দিলেন এই অভিনেত্রী।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’

Manual7 Ad Code

শেয়ার করা ছবিতে তাকে দেখা গেছে হালকা গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে। খোলা চুলের ঢেউ, নরম সাজে ছবিগুলোতে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা। কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ক্যামেরার সামনে ভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।

Manual7 Ad Code

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা জয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন লিখেছেন,‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’