|
প্রকাশিত:Saturday, 24 Oct 2026 10:10
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে ইউনিয়নের কদমতলাস্থ একটি কমিউনিটি সেন্টারে এই কর্মী সভার আয়োজন করা হয়।
কর্মীসভায় ইউপি নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ৯জন প্রার্থী তাদের জীবন বৃত্তন্ত পেশ করেছেন। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনু মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি সাইস্তা মিয়া, নুরুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ, শাহিন মিয়া সাইদুল ইসলাম আনা, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক লিলু মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম, তাজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল নূর, যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমদ, নজমুল ইসলাম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ জমির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম রেজন, আবুল কালাম, সেচ্ছা সেবক দলের সদস্য সচিব লয়লুছ মিয়া, শ্রমিক দলের আহবায়ক শাহেব আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষক দলের আহবায়ক সুরত মিয়া, সেচ্ছা সেবক দলের আহবায়ক রফিক আহমদ, সদস্য সচিব রাজন আহমদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জায়েদ আহমদ।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766