শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ

প্রকাশিত:Saturday, 24 Oct 2026 07:10

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ‘একতাবদ্ধ সিলেটবাসী’। এ দাবিসহ ১৩ দফা প্রস্তাবনা পেশ এবং আগামী ৫ নভেম্বর প্রতিবাদ সভা ও ২৩ নভেম্বর সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সংগঠনটি।

Manual4 Ad Code

শনিবার (২৪ অক্টোবর) বেলা ২টায় সিলেট নগরীর মধুবন সুপার মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব ও কর্মসূচি ঘোষণা করা হয়।

বর্ষিয়ান রাজনীতিবিদ ও একতাবদ্ধ সিলেটবাসীর মুখপাত্র মাওলানা রেজাউল করিম জালালী এর সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেনশন বাংলাদেশ এর চেয়ারম্যান একতাবদ্ধ সিলেটবাসীর সদস্য মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট কল্যাণ সংস্থার সভাপতি একতাবদ্ধ সিলেটবাসীর সদস্য মো. এহছানুল হক তাহের, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সভাপতি মুখতার আহমদ তালুকদার, তাহিরপুর সমিতির সদস্য মো. মুজিবুর রহমান, মীর মো. নাজিম উদ্দিন, মুহতামিম ঐক্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ,  মাসুক আহমদ, জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান, সিলেটী পঞ্চায়িত কমিটির সদস্য শামসুল হক, সিলেট সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম শিকদার, মাজার সুরক্ষা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, মো. কামাল মিয়া, গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন চৌধুরী, মো. সেলিম আহমদ, স্বপন মালাকার শিবা প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থাপিত ১৩ দফা প্রস্তাবসমূহ: ১. মাজারের সম্পূর্ণ জমি ও ব্যবস্থাপনা জেলা প্রশাসনের আওতায় এনে দৃষ্টিনন্দন কমপ্লেক্স গড়ে তোলা। ২. ভাগ-বাটোয়ারা বন্ধ করে দানের অর্থ প্রশাসনের মাধ্যমে ব্যাংকে জমা রাখা। ৩. যাবতীয় দান ও অনুদান রশিদের মাধ্যমে গ্রহণ করা। ৪. সপ্তাহে একদিন প্রকাশ্যে দানের টাকা গণনাসহ হিসাব সম্পন্ন করা। ৫. প্রতি ৩ মাস পর পর প্রকাশ্যে আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা। ৬. প্রতি বছর সিএ ফার্ম বা অডিটের মাধ্যমে পূর্ণ হিসাব যাচাই করে সংবাদ সম্মেলনে প্রকাশ করা। ৭. মুসাফিরখানা পরিচালনা করা এবং মানতের পশু দিয়ে দুই বেলা শিরণী বিতরণের ব্যবস্থা করা। ৮. নগদ টাকা, স্বর্ণ, কোরআন শরীফ ও মানতের পশুসহ সব সামগ্রী রশিদের মাধ্যমে গ্রহণ করা। ৯. সিঁড়ি, কবর, ঝর্ণা ও পুকুর পাড়সহ প্রতিটি দানক্ষেত্রকে প্রশাসনিক হিসাবের আওতায় আনা। ১০. শৌচাগার, গোসলখানা, জুতা রাখার স্থান ও বিশ্রামাগার প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালনা করা। ১১. মাজার প্রাঙ্গণে হযরত শাহজালাল (রহ.)-এর নামে একটি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র করা। ১২. শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত স্মৃতিসামগ্রী প্রদর্শনের জন্য কক্ষ স্থাপন করা। ১৩. প্রশাসনিক লোকবল ও কর্মচারী নিয়োগ জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালনা করা।

Manual5 Ad Code

মাজারের সার্বিক অব্যবস্থাপনার প্রতিবাদে এবং উল্লেখিত দাবি আদায়ে আগামী ৫ নভেম্বর প্রতিবাদ সভা এবং ২৩ নভেম্বর সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। পরবর্তী কর্মসূচীর নির্দিষ্ট সময় ও স্থান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ