আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

প্রকাশিত:Saturday, 24 Oct 2026 10:10

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

Manual6 Ad Code

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি জানান, গুলির ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন।

তবে এ হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তাও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Manual1 Ad Code

ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

সংগীতাঙ্গনে জনপ্রিয়তার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিতি রয়েছে আসিফ আকবরের। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ