জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:Thursday, 22 Oct 2026 06:10

জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

Manual4 Ad Code

সুরমাভিউ:-  ‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গনে র‌্যালীটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ছয়ফুল করিম চৌধুরী হায়াতের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল মুহিত দিদার, নিসচা সিলেট জেলা শাখার সহ-সভাপতি আহমদ জাকারিয়া, আব্দুর রহমান, আব্দুল হাছিব, সদস্য শরীফ আহমদ।

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য সকলকে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সড়কে চলতে হলে সকলকে নিয়ম মেনে চলতে হবে। কাউকে দোষারোপ না করে নিরাপদ সড়ক তৈরিতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সড়কে গাড়ি চালানোর সময় চালককে নিয়ম মেনে চলতে হবে। সেই সাথে গাড়ির মালিক, মোটর শ্রমিক, যাত্রী ও পথচারীসহ প্রত্যেককেই যার যার অবস্থান থেকে ট্রাফিক আইন মেনে দায়িত্বশীল আচরণ করলে নিরাপদ সড়ক তৈরি করা সম্ভব। বক্তারা আরও বলেন, ট্রাফিক আইন ও রাস্তা চলাচলের নিয়মকানুন বেশি বেশি করে জানতে হবে এবং মেনে চলতে হবে। দুর্ঘটনা কারও কাছে কাম্য না। অধিকাংশ সড়ক দুর্ঘটনায় একাধিক পক্ষ জড়িত থাকে। আমরা কাউকে দোষারোপ করতে চাই না। যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে নিরাপদ সড়ক নিশ্চিত হবে।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, নিসচা জেলা সহ-সাধারণ সম্পাদক আবু জাবের, রাজিব ঘোষ, অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, আইন বিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ মাজিদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক জাহেদুল আলম রাফি, সদস্য সৈয়দ সাইফুল ইসলা নাহেদ, ফুয়াদ বিন রশীদ, আফজাল হোসেন খান, মো: হাফিজুর রহমান, শরিফ গাজী, নূর কালাম প্রমুখ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ