পূজার ছুটিতে পর্যটকের ঢল সিলেটে, হোটেল-মোটেলে কক্ষ সংকট

প্রকাশিত:বুধবার, ২১ অক্টো ২০২৬ ০৯:১০

পূজার ছুটিতে পর্যটকের ঢল সিলেটে, হোটেল-মোটেলে কক্ষ সংকট

Manual7 Ad Code

সিলেট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটননগরী সিলেট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো পর্যটকের আগমনে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে দেখা দিয়েছে উপচেপড়া ভিড়।

 

বিশেষ করে সাদাপাথর, জাফলং ও উপরপাড়াসহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের ব্যাপক উপস্থিতিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

 

Manual1 Ad Code

পর্যটকদের এমন ঢলে সিলেটের পর্যটন খাতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পর্যটকদের ভিড় বাড়ায় হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে দেখা দিয়েছে কক্ষসংকট। অনেক পর্যটককে পছন্দমতো আবাসন পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হোটেল ব্যবসায়ী, পরিবহনকর্মী, নৌযানচালক ও পর্যটনকেন্দ্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

Manual6 Ad Code

 

পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসা পর্যটকেরা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। স্বচ্ছ পানির স্রোত, পাথরের সৌন্দর্য, পাহাড় আর সবুজের সমারোহে মুগ্ধ হচ্ছেন ভ্রমণপিপাসুরা। তবে বিপুলসংখ্যক পর্যটকের আগমনে পর্যটনকেন্দ্রগুলোতে সুযোগ-সুবিধা আরও বাড়ানোর দাবি উঠেছে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

বিশেষ করে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পর্যটকদের জন্য পর্যাপ্ত চেঞ্জিং রুম ও ওয়াশরুমের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন অনেক পর্যটক। তাঁদের মতে, সাদাপাথরে পানিতে নামার পর পোশাক পরিবর্তনের জন্য উপযুক্ত জায়গা এবং পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা থাকলে ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হতো। পরিবার ও নারী পর্যটকদের জন্য এসব সুবিধা নিশ্চিত করা বিশেষভাবে জরুরি বলেও মনে করছেন তাঁরা।
এদিকে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেক ভ্রমণকারী। তবে পর্যটকের সংখ্যা বিবেচনায় নিরাপত্তা তদারকি, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানির সরবরাহ এবং জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থাও জোরদার করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পর্যটনসংশ্লিষ্টদের মতে, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য দেশের পর্যটনশিল্পের অন্যতম বড় সম্পদ। পরিকল্পিত ব্যবস্থাপনা, পর্যাপ্ত অবকাঠামো ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে সিলেটের পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কর্মসংস্থান এবং আয় বৃদ্ধির সুযোগও তৈরি হবে।
সব মিলিয়ে পূজার ছুটিতে পর্যটকদের ব্যাপক সমাগম সিলেটের পর্যটনশিল্পে নতুন গতি সঞ্চার করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ