৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২১ অক্টো ২০২৬ ০১:১০
আহমেদ হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা ও আছাদ নগর গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৮ জন আহত হয়েছেন।
১৮ অক্টোবর সকাল ৬.৩০দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গ্রামের দীর্ঘদিনের বিরোধের জেরে কামরুজ্জামান ও আসাদ আলী সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।
এদিকে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে। এর মধ্যে জহির নামের একজন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ আরও জানায়, এর আগেও বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের কারণেই এলাকায় বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন (পিপিএম) বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সংঘর্ষের পরে রাস্তায় পরে থাকা তাবিজ উদ্ধার করে আলোচনা তৈরি হয়েছে। তাবিজ খোলে দেখা যাচ্ছে আওয়ামীলীগ নেতা আব্দুর রুফ সন্তুর পক্ষের হয়ে এলাকায় বুলাই মোল্লার ভাতিজা সিরাজ কবিরাজের লিখা তাবিজে বিএনপি নেতা কামরুজ্জামান পক্ষের ৩০ জনের নাম লিখা।যাতে করে এই পক্ষের মানুষ জন মারামারিতে গিয়ে মাথা ঘুরিয়ে পরে যায়।এ ধরনের তাবিজ কান্ডে উপজেলা জুড়ে তোলপাড় তৈরি হয়েছে।অনতিবিলম্বে কবিরাজকে গ্রেফতার এর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Helpline - +88 01719305766