৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২২ সেপ্টে ২০২৬ ০১:০৯
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, নবনির্বাচিত নেতৃত্বের বলিষ্ঠ, দায়িত্বশীল ও গতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত হবে -এটাই তাঁদের প্রত্যাশা। দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে ধারণ করে নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে আরও সুদৃঢ় ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃদ্বয় বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সমন্বয় ও তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ততা নিশ্চিত করে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নবনির্বাচিত নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবেন। তাঁরা নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং সার্বিক সাফল্য কামনা করেন।
Helpline - +88 01719305766