বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

প্রকাশিত:শনিবার, ১২ সেপ্টে ২০২৬ ০৬:০৯

বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয় করে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলায়ও আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।

বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপি সভাপতি হাজী আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুব রহমান, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, শামীম আহমদ, কাওছার খান, সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দীন খান চেয়ারম্যান, আতিকুর রহমান লিটন চেয়ারম্যান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, জাহিদ আহমদ, তানিমুল ইসলাম তানিম, দনাই মিয়া, সিলেট জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা বেগম, বিশ্বনাথ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম আলী, আব্দুল হান্নান বাবুল, তাজ উদ্দীন আহমেদ কিনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আশিকুর রহমান রানার, যুগ্ম আহবায়ক সাইদ আহমদ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কুদ্দুছ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেন আহমদ পভেল, শাহ টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কবি এসপি সেবু, তাজেক আহমদ, সাইফুল খান, হেলাল আহমদ, সাইদুল ইসলাম, ইসলাম উদ্দীন প্রমুখ।
এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল, জাসাস, জিয়া সংসদ, জিয়া মঞ্চ, জিসাস, সাইবার দল, জিয়া ফোর্সসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।-বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ