মৌলভীবাজারে চোলাইমদ ও মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ২

প্রকাশিত:বুধবার, ০৯ সেপ্টে ২০২৬ ০৯:০৯

মৌলভীবাজারে চোলাইমদ ও মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ২

Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের রাজনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাইমদ তৈরির উপকরণ ও ২৪ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজনগর উপজেলার মাথিউরা (পর্বতপুর) চা বাগানের ৯ নম্বর লাইনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাথিউরা (পর্বতপুর) চা বাগানের ৯ নম্বর লাইনের বাসিন্দা রামলাল রবিদাস (৫০) ও রামুতার রবিদাস (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের তথ্য অনুযায়ী, রামলাল রবিদাসের বসতঘর থেকে চারটি প্লাস্টিকের ড্রামে থাকা চোলাইমদ তৈরির উপকরণ ওয়াশ উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ৩০ লিটার করে মোট ১২০ লিটার ওয়াশ ছিল। এছাড়া তার ঘর থেকে একটি প্লাস্টিকের জারে থাকা ৯ লিটার এ্যালকোহলযুক্ত চোলাইমদ উদ্ধার করা হয়।
অপর আসামি রামুতার রবিদাসের বসতঘর থেকে ১৫ লিটার এ্যালকোহলযুক্ত চোলাইমদ উদ্ধার করা হয়।
অধিদপ্তর জানায়, উদ্ধার করা চোলাইমদ ও মাদক তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে রাজনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযান ও মামলার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান তথ্য নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ