প্রকৃত শিক্ষা মানুষের ভেতরে বিনয়, আখলাক বা সৎ চরিত্রের জন্ম দেয় : মারুফ আহমদ

প্রকাশিত:শুক্রবার, ০৪ সেপ্টে ২০২৬ ০৬:০৯

প্রকৃত শিক্ষা মানুষের ভেতরে বিনয়, আখলাক বা সৎ চরিত্রের জন্ম দেয় : মারুফ আহমদ

Manual6 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ বলেন, “আপনারা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছেন। এই অর্জন কেবল আপনাদের একার নয়, বরং মা-বাবা এবং শিক্ষকদের ত্যাগ ও মেহনতের ফসল। কিন্তু মনে রাখবেন, এই ফলাফল জিপিএ-৫ পাওয়ার মাধ্যমেই শিক্ষার পথ শেষ হয়ে যায় না; বরং এখান থেকেই প্রকৃত জ্ঞান অর্জনের যাত্রা শুরু।
তিনি আর বলেন ইসলাম জ্ঞান অর্জনকে প্রতিটি মানুষের ওপর অপরিহার্য করে দিয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। জ্ঞান অর্জন করা কোনো বিলাসী বা ঐচ্ছিক বিষয় নয়; এটি ঈমানের তাগিদ। আল্লাহ তাআলা জ্ঞানীদের মর্যাদাকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ জোহর প্যারাডাইজ একাডেমি কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার পূর্ব উপজেলা শাখা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ।
সংগঠনের দোয়ারাবাজার পূর্ব উপজেলা সভাপতি সাইদুল হাসান শাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আল আমীন, সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, অর্থ সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান, দোয়ারাবাজার পূর্ব উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মর্তুজ আলী, সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম আকদ্দুছ, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সভাপতি মাহবুবুর রহমান উজ্জ্বল, ছাতক উত্তর উপজেলার সভাপতি আব্দুল গফফার আল হাসান,ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি মঈনুল ইসলাম, দোয়ারাবাজার পূর্ব উপজেলা তালামীযের সাবেক সভাপতি হাফিজ মাওলানা আমির হোসেন, সাবেক সহ-সভাপতি মাওলানা জুয়েল আহমদ আমীন, সাবেক সাধারণ সম্পাদক কবি শামীম খাঁন, প্যারাডাইজ একাডেমির ভাইস প্রিন্সিপাল বুরহান উদ্দীন এবং শিক্ষক মো. রাজেল মিয়া, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষার্থী  মুকাদ্দাছুর রহমান, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ফয়ছল ইসলাম।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, ফার্মাসিস্ট ডা. আলাউর রহমান, সংগঠনের দোয়ারাবাজার পূর্ব উপজেলা সাবেক সহ-সভাপতি রেজাউল করিম আদনান, হাফিজ ইসলাম উদ্দিন সোহান, প্যারাডাইজ একাডেমির শিক্ষক মাওলানা শুয়াইবুর রহমান, আব্দুল হক শাকিল, সংগঠনের দ্বীনেরটুক ফাজিল মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং সংগীতশিল্পী বদরুল আমিন তালহা, মো. ওলিউর রহমান।

Manual7 Ad Code

দোয়ারাবাজার পূর্ব উপজেলা সহ-সভাপতি জুনেদ আলীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন—দোয়ারাবাজার পূর্ব উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কামরুল হাসান জীবন, অর্থ সম্পাদক জুয়েল আহমদ, সাবেক অর্থ সম্পাদক রাসেল আহমদ, অফিস সম্পাদক শামীম আহমদ, সহ-অফিস সম্পাদক আশরাফুল আলম, প্রশিক্ষণ সম্পাদক বদরুল আলম, সহ-প্রশিক্ষণ সম্পাদক আশরাফুল ইসলাম আবিদ, ইস্রাইল আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বায়েজিদ হাসান সিয়াম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইফতেখার হোসেন পাবেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জয়নুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক লায়েছ আহমদ,মাহফুজ হাসান মাহী, সদস্য জায়েদ আহমদ, সৈয়দ মারুফ, রেজাউল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ