মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ -এর শুভ উদ্বোধন

প্রকাশিত:বুধবার, ০২ সেপ্টে ২০২৬ ১১:০৯

মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ -এর শুভ উদ্বোধন

Manual3 Ad Code

সুরমাভিউ:-  অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ফিতা ও কেক কাটার মাধ্যমে এই বিশেষায়িত সেবা ইউনিটের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মুসলিম প্রধান দেশে মা-বোনদের প্রত্যাশা তারা যেন পর্দাশীল পরিবেশে, কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, একজন নারী চিকিৎসক ও সম্পূর্ণ নারী মেডিকেল টিমের তত্ত¡াবধানে নিরাপদে সিজারিয়ান সেকশন ও নরমাল ডেলিভারী করাতে পারেন। ঐতিহ্যবাহী নগরী সিলেটে মাউন্ট এডোরা হসপিটালের ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ চালু হওয়া তাই নিঃসন্দেহে একটি সময়োপযোগী, মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। নারীদের জন্য সম্পূর্ণ নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গড়ে ওঠা এমন একটি বিশেষায়িত মাতৃত্বসেবা ব্যবস্থা আমাদের মা-বোনদের মনে যেমন স্বস্তি ও আস্থা তৈরি করবে, তেমনি সিলেটের স্বাস্থ্যসেবায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। মাউন্ট এডোরা হসপিটালের এই মহতি উদ্যোগের সফলতা কামনা করে তিনি হসপিটাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও এবং ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ এর স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম উনার বক্তব্যে মাউন্ট এডোরা হসপিটালের এই বিশেষায়ীত সেবায় নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে চিকিৎসক ও অভিজ্ঞ মেডিকেল টিমের সকলেই নারী, যা বিশেষ করে নারী রোগীদের প্রসবকালীন সেবায় পূর্ণ স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা নিশ্চিত করবে। আধুনিক ও উন্নতমানের ওটি (ঙঞ) এবং মেটারনিটি কেয়ার নিশ্চিতের মাধ্যমে আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবা প্রদানে আমরা অঙ্গীকারাবদ্ধ। সকল শ্রেণী-পেশা ও ধর্মের মানুষের সাধ্যের কথা বিবেচনা করে বিশেষজ্ঞ চিকিৎসক, এ্যানেস্থেশিয়লজিস্ট ও ম্যানেজমেন্টের সহায়তায় তুলনামূলক কম খরচে সিজারিয়ান ও নরমাল ডেলিভারির সাশ্রয়ী প্যাকেজসহ বিভিন্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এটি চ্যালেঞ্জিং হলেও নারী রোগীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া এবং যেকোনো ত্রæটি-বিচ্যুতি শুধরে নিয়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

Manual4 Ad Code

অনুষ্ঠানের সভাপতি ও সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মতিউর রহমান বক্তব্যে বলেন, আমাদের মূল লক্ষ্য সিলেট অঞ্চলের প্রতিটি মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। সিলেট অঞ্চলের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মায়েরা যাতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য ও নিশ্চিন্ত মনে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন, সেজন্য আমাদের এই ‘অল-ফিমেল’ (সম্পূর্ণ নারী পরিচালিত) উদ্যোগ। এই শুভ উদ্যোগে আমরা আপনাদের সকলের আন্তরিক দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি।

Manual1 Ad Code

প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন এবং মাউন্ট এডোরা ফার্টিলিটি সেন্টারের পরিচালক ডা. কিশোয়ার পারভীন উনার বক্তব্যে বলেন, শুরু থেকেই মাউন্ট এডোরা হসপিটালের লক্ষ্য ছিল একটি সুপার স্পেশালাইজড্ হসপিটাল গড়ে তোলা। আইভিএফ (ওঠঋ) সেন্টারের সফল সূচনার পর, সিলেটের মানুষের চাহিদা বিবেচনা করে সম্পূর্ণ নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ সেবা চালু করা হয়েছে। সিলেটের অধিকাংশ নারী রোগী মহিলা চিকিৎসকের কাছে গাইনী সেবা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। পুরুষ ডাক্তারের দ্বিধা ও ভয় দূর করে নারীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। অনেকেই মনে করেন হাসপাতালে আসলেই সিজার করা হয়Ñএটি একটি ভুল ধারণা। মূলত বাড়িতে চেষ্টার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক বা মুমূর্ষু হলে যখন হাসপাতালে আনা হয়, তখন সিজার করা ছাড়া কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে রোগীরা সময়মতো হাসপাতালে আসলে এবং জটিলতা না থাকলে, আমরা সর্বোচ্চ চেষ্টা করে নরমাল ডেলিভারি করানোর প্রতিজ্ঞা করছি।

Manual6 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের পরিচালক অধ্যাপক ডা. এম এ আহবাব, পরিচালক ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, পরিচালক ডা. মোঃ বাকি বিল্লাহ, সিলেট সিটি কর্পোরেশনের চীফ ইঞ্জিনিয়ার মোঃ আলী আকবর, বিশিষ্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহিনারা ইসলাম মেরিন এবং চীফ অপারেটিং অফিসার ডা. তানভীরুজ্জামানসহ হসপিটালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ।

অনুষ্ঠানের শেষভাগে আগত অতিথিবৃন্দ মাউন্ট এডোরা হসপিটালের নতুন চালুকৃত ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’ ইউনিটের বিভিন্ন অপারেশন থিয়েটার, অন্যান্য কক্ষ ও আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন করেন এবং হসপিটালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ