সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত:রবিবার, ৩০ আগ ২০২৬ ০৭:০৮

সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান এবং মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলেজ কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

রবিবার দুপুরে সিউকের অস্থায়ী কার্যালয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সাক্ষাৎকালে সিউক চেয়ারম্যান কলেজের বিভিন্ন একাডেমিক ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি কলেজের সার্বিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে তাঁর প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সালমা বেগম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আজির উদ্দিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোছাম্মৎ শাহানা বেগম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ