আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ আগ ২০২৬ ০৯:০৮

আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী

Manual2 Ad Code
সুরমাভিউ:-  আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে এই কমিটি পুনর্গঠন করার প্রস্তাব উত্থাপিত হলে তা কণ্ঠভোটে পাস হয়।
সংসদীয় এ স্থায়ী কমিটির সভাপতি হলেন- মো. নওশাদ জমির (পঞ্চগড়-১)।
বাকি সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)।
এদিকে, গুরুত্বপূর্ণ এই কমিটিতে সদস্য করায় সাংসদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ