গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

প্রকাশিত:মঙ্গলবার, ২৫ আগ ২০২৬ ১১:০৮

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট বিভাগের গৃহায়ণ ও গণপূর্ত ব্যবস্থার উন্নয়নের দাবীতে সিলেট বিভাগের অধিবাসীগণের পক্ষে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কর্তৃক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এম.পি’র কাছে ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Manual6 Ad Code

সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের নেতৃত্বে সিলেট সার্কিট হাউজে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর এমপি, সিলেট-৩ আসনের এমপি মুহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক, জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Manual6 Ad Code

অবহেলিত সিলেট বিভাগের গৃহায়ণ ও গণপূর্ত ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের কাছে উত্থাপিত দাবীগুলো হলো- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের স্থায়ী অফিস ভবন নির্মাণ, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা, সিলেট ওয়াসা ভবন নির্মাণ ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, নগর উন্নয়ন অধিদপ্তরের সিলেট আঞ্চলিক কার্যালয়ের স্থায়ী অফিস ভবন নির্মাণ, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা, সিলেটে বাংলাদেশ স্থাপত্য অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় স্থাপন করে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, সিলেটে সরকারি আবাসন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় স্থাপন করে প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারী নিয়োগ, বহুতল বিশিষ্ট বিভাগীয় গণপূর্ত ভবন নির্মাণ, জেলা প্রশাসক কার্যালয়ে পরিত্যাক্ত ভবন অপসারণ করে একটি বহুতল আধুনিক ভবন নির্মাণ, নিউ সিলেট নামে একটি আধুনিক বৃহৎ আবাসিক প্রকল্প বাস্তবায়ন, পর্যটক ও দর্শনার্থীদের সুবিধার্থে পার্কিং সুবিধা সহ একটি আধুনিক অতিথিশালা স্থাপন,  প্রবাসী পল্লী নামে একটি আধুনিক আবাসিক এলাকা প্রতিষ্ঠা, প্রতিটি উপজেলা সদরে একটি করে আধুনিক আবাসিক প্রকল্প স্থাপন, সিলেট নগরীতে একটি আধুনিক কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপন, সিলেটে একটি হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট স্থাপন, বিভাগীয় প্রবীন নিবাস ও প্রবীন হাসপাতাল স্থাপন, সিলেটে বিভাগীয় ফায়ার ষ্টেশন ভবন ও সিলেট মেট্রোপলিটন এলাকার সকল থানায় একটি করে ফায়ার ষ্টেশন নির্মাণ, বঙ্গবীর জেনারেল আতাউর গণি ওসমানীর নামানুসারে সিলেটে স্থাপিত সিলেট ওসমানী জাদুঘরের উন্নয়ন ও সম্প্রসারণ তথা বহুতল ভবন নির্মাণ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা।

Manual4 Ad Code

স্মারকলিপিতে সিলেট বিভাগের অধিবাসীগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও ন্যায্য দাবীগুলো দ্রুব বাস্তবায়নের জোর দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ