কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে সাদাপাথর সহ ট্রাক্টর আটক

প্রকাশিত:মঙ্গলবার, ২৫ আগ ২০২৬ ১১:০৮

কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে সাদাপাথর সহ ট্রাক্টর আটক

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে ৫ হাজার ঘনফুট পাথর ও ২টি ট্রাক্টর আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় অভিযানে কলাবাড়ি স্কুলের পাশে তিনটি মিলে অবৈধভাবে মজুদকৃত ৩ হাজার ৫’শ ঘনফুট ভাঙ্গা পাথর ও ১২’শ ঘনফুট আস্ত পাথর জব্দ করা হয়। এসময় সাদা পাথর ভাঙ্গার অপরাধে মিলগুলো অকেজো করা হয়েছে। এছাড়া কালিবাড়ি এলাকার লিলাই বাজার ঘাট থেকে ৩২০ ঘনফুট আস্ত সাদা পাথর বহনের সময় ২টি ট্রাক্টর আটক করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ট্রাক্টরগুলো উপজেলায় নিয়ে রাখা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, অবৈধভাবে বালু পাথর উত্তোলন ও পরিবহন রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে। আটককৃত পাথর ও ট্রাক্টরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ