নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ২৫ আগ ২০২৬ ১১:০৮

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual2 Ad Code

সুরমাভিউ:-  নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় এনইইউবি অডিটরিয়ামে

Manual6 Ad Code

অয়োজিত এই অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য নিয়ে অলোচনা ও মোনাজাত পরিচালনা করেন নগরীর শেখঘাট ছানা উল্লাহ জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ইসমাইল আহমদ।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নগরীর শেখঘাট ক্যাম্পাসে এনইইউবি ডেভেলাপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক আব্দুল্লাহ হারিস পাশার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, গ্রন্থাগারিক জিলুন নাহার চৌধুরী, ডেভেলাপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মেছা. সুইটি খানম প্রমুখ।

Manual8 Ad Code

অলোচনা সভার আগে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

Manual1 Ad Code

এই কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সিএসই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রুবাইয়াত হোসেন, দ্বিতীয় হয়েছেন আইন ও বিচার বিভাগের মোছা. নিলীমা হক তালুকদার, তৃতীয় হয়েছেন সিএসই বিভাগের মুরাদ আহমদ তাহমিম ও চতুর্থ হয়েছেন সিএসই বিভাগের ফাহিমা হক তালুকদার জেলি।

Manual8 Ad Code

আলোচনা সভা ও দোয় মাহফিলে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ