৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২২ আগ ২০২৬ ০৯:০৮
সুরমাভিউ:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে আনন্দ মিছিল করেছে ছাত্রদল।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান এর নেতৃত্বে আনন্দ মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
এসময় আনন্দ মিছিলে উপস্তিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদল নেতা কামরুল আলম চৌধুরী, মাহবুবুর রহমান সাব্বির সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক বুলবুল হোসাইন, এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি সাইদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, নর্থ ইস্ট মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুসা পাঠান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ, আলীয়া মাদ্রাসা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জীবন, আমিরুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রদল নেতা জাবির হোসাইন, মহসিন চৌধুরী, লিডিং ইউনিভার্সিটি ছাত্রদল নেতা হাসানুল বান্না, সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা তাহসিন আহমদ, মাহিম আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766