এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

প্রকাশিত:মঙ্গলবার, ১৮ আগ ২০২৬ ০৮:০৮

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহমদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোমেন এবং এমসি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আহমদ।

Manual2 Ad Code

র‌্যালিতে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজাহান কবীরসহ বিভাগের অন্যান্য শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।

Manual3 Ad Code

র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তারা রসায়ন বিভাগের শতবর্ষের গৌরবময় পথচলা, ঐতিহ্য ও অর্জন তুলে ধরেন। র‌্যালিকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Manual1 Ad Code

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ একশ বছরের পথচলায় এমসি কলেজের রসায়ন বিভাগ শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও বিভাগের এই গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

র‌্যালি শেষে রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে কেমিস্ট্রি ক্লাব আয়োজিত ‘কেমিস্ট্রি স্পোর্টস ফেস্ট ২০২৬’-এর বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ