আগামীকাল সিলেটে ছাত্র সমাবেশে আসছেন পীর সাহেব চরমোনাই

প্রকাশিত:শনিবার, ১৫ আগ ২০২৬ ১০:০৮

আগামীকাল সিলেটে ছাত্র সমাবেশে আসছেন পীর সাহেব চরমোনাই

Manual1 Ad Code

সুরমাভিউ:-  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্দ্যোগে সংগঠনের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র‌্যালি আগামী ১৭ আগস্ট সোমবার শহীদ সোলেমান হল দরগাহ গেইট সিলেটে অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমির, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

Manual5 Ad Code

এই সমাবেশ ও র‌্যালি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মোরশের আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহসিনুল হক কিবরিয়ার সঞ্চালনায় জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র‌্যালি বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া।

Manual7 Ad Code

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন সিলেট মহানগরের সাধারণত সম্পাদক মুফতি শরাফত উল্লাহ আরফান, সাংগঠনিক সম্পাদক,মাওলানা  আব্দুল্লাহ আরাফাত, জেলা ছাত্র আন্দোলনের সহ সভাপতি আবু নাসির জাহেদ, সাংগঠনিক সম্পাদক শাফায়াত আসজাদ, প্রকাশনা ও দফতর সম্পাদক সৈয়দ রুহুল আমিন, অর্থ ও কল্যাণ সম্পাদক আমান উল্লাহ ইমন, বিশ্ববিদ্যালয় সম্পাদক সালেহ আহমদ, স্কুল ও কলেজ সম্পাদক নাঈম হোসেন সহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ