২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১১ আগ ২০২৬ ০৭:০৮
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতি ও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে রাজপথে নেমে এসেছে ক্ষুব্ধ জনতা। উপজেলার কালারুকা পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় যুবসমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষ। এতে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে টানা ২ ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্ন লোডশেডিং চলায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। কর্তৃপক্ষের নিকট বারবার অভিযোগ জানালেও কোনো সুরাহা না পাওয়ায় অবশেষে ক্ষুব্ধ হয়ে সোমবার রাজপথে নামেন কালারুকার স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা কালারুকা পয়েন্টে অবস্থান নিয়ে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল স্তব্ধ করে দেন।
বিক্ষোভকালে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের প্রতিনিধি পাপলু মিয়া, তারু মিয়া, জুবায়ের, সালেহ, সুমন, সুয়েব, দুল মিয়া লাহিন সাগর হোসাইন সহ কালারুকা এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
ঘটনার খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সদস্যরা আন্দোলনরত জনতার সঙ্গে কথা বলেন এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করার আশ্বাস প্রদান করলে আন্দোলনকারীরা সাময়িকভাবে সড়ক অবরোধ তুলে নেন। পুলিশের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
তবে স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির স্থায়ী সমাধান না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে
Helpline - +88 01719305766