রোটারি ক্লাব অফ সিলেটের উদ্যোগে ‘বাংলাদেশে কিশোর অপরাধ: সংকট ও প্রতিকার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত:Tuesday, 24 Nov 2026 07:11

রোটারি ক্লাব অফ সিলেটের উদ্যোগে ‘বাংলাদেশে কিশোর অপরাধ: সংকট ও প্রতিকার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Manual7 Ad Code

সুরমাভিউ:-  রোটারি ক্লাব অফ সিলেেেটর উদ্যোগে ‘বাংলাদেশে কিশোর অপরাধ: সংকট ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনার সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মীরবক্সটুলাস্থ অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়।

Manual8 Ad Code

রোটারী ক্লাব অব সিলেট-এর প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ হোসাইন আহমদ-এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম (বিপিএম)। অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজ কর্ম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও শাবিপ্রবির সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি শহীদ আহমেদ চৌধুরী এবং এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম। মঞ্চে উপস্থিত উক্ত সেমিনারের  ইভেন্ট চেয়ার হিসেবে পিপি রোটাঃ ভানুজয় দাশ পিএইচএফ দায়িত্ব পালন করেন।

প্রধান বক্তা ড. মো. ইসমাইল হোসেন “বাংলাদেশে কিশোর অপরাধ”-এর বিভিন্ন দিক এবং তা প্রতিরোধ ও প্রতিকারের বিভিন্ন উপায় নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন।  অনুষ্টানে প্রধান অতিথি সারওয়ার মোর্শেদ বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রোটারী ক্লাবে সম্পৃক্ত হয়ে জনকল্যাণে কাজ করেছি, তা আজও মনে পড়ে।’  তিনি আরো বলেন, রোটারী ক্লাব অব সিলেটে আজ যে সংকট নিয়ে আলোচনা হচ্ছে, সময়োপযোগী এধরনের কর্মসূচি সমাজে সুফলই বয়ে আনবে, এজন্য ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই।’ বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা শিশু অপরাধ কিংবা শিশুদের গ্যাং নিয়ে কাজ করছি। এই সমস্যা নিরসনে আমরা কাজ করছি। এ সমস্যা নিরসনে পারিপার্শ্বিক সাপেক্ষে সকলের-ই সহযোগিতা কামনা করছি।’

অনুষ্টানে আগত অতিথিরা ও কিশোরদের অপরাধ প্রবণতা ও তার প্রতিকার নিয়ে বিষদ আলোচনা করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক ড. হুসাইন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান রাহুল সরকার সম্মানিত অতিথিদের মঞ্চে আসন গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের পিপি রোটাঃ  প্রফেসর ড. নজরুল হক চৌধুরী এবং ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেন পিপি রোটাঃ মোহাম্মদ রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ। সকলের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সকলেই উপভোগ করেন।

Manual2 Ad Code

আলোচনান্তে রোটারিয়ান  প্রফেসর সাগর বিশ্বাস এর সহযোগিতায় টাইমলী লটারি ড্র অনুষ্টিত হয়। এতে ক্লাবের  পিপি রোটাঃ প্রফেসর ড. নজরুল হক চৌধুরী ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটাঃ এডভোকেট তাজ রিহান জামান বিজয়ী হলে পিডিজি ও প্রধান বক্তা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্টানে রোটারী ক্লাব অব সিলেট এর পক্ষ থেকে সম্মানিত অতিথিদের উপহার সামগ্রী প্রদান করা হয়। পরিশেষে ক্লাব প্রেসিডেন্টের আমন্ত্রণে সকল অতিথিরা একসাথে আপ্যায়নে অংশ গ্রহন করেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ