সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

প্রকাশিত:Monday, 23 Nov 2026 09:11

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের সহযোগিতায় বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

ইনসান এইড এর চেয়ারপার্সন হাফেজ মাওলানা ইউসুফ সালেহ এর দিক নির্দেশনায় ২৩ নভেম্বর সোমবার সিলেট নগরীর শাহপরানের ইসলামাবাদস্থ ইনসান এইড সেন্টারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইনসান এইড এর সদস্য যুক্তরাজ্য প্রবাসী রফু মিয়া, রুহুল আমিন সেলিম প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও ইনসান এইড’র দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে গরীব অসহায় প্রায় এক হাজার রোগীকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে প্রায় ৫০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স লাগানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোখের রোগীদেরকে বিনামূল্যে চশমা, ঔষধ ও চোখের ড্রপ প্রদান এবং শারীরিক প্রতিবন্ধী রোগী, নিউরো রোগী, গর্ভবতী মা ও শিশুদেরকে ফ্রি চিকিৎসা শেষে ওষুধ দেয়া হয়েছে।

Manual3 Ad Code

ইনসান এইড এর মাধ্যমে বিদেশী অভিজ্ঞ ডাক্তারদের ভালো ও উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহণ করে আগত রোগীগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

মেডিকেল ক্যাম্প উদ্ভোবনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের অনেকেই আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। ফলে নানা রোগে আক্রান্ত হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ইনসান এইড’র মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান শুধু একটি মানবিক উদ্যোগ নয়, বরং এটি সমাজের প্রতি দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও মানুষের প্রতি ভালোবাসার উজ্জ্বল বহিঃপ্রকাশ।

Manual3 Ad Code

বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। মানবিক সেবার মাধ্যমে সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনসান এইডের এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকলে সমাজের অসহায় মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি মানবিক, সহানুভূতিশীল ও কল্যাণমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা এই সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলোকে দেশ জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ