জগদল গ্রামকে আলোকিত করতে যুক্তরাজ্য প্রবাসীদের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত:Saturday, 21 Nov 2026 07:11

জগদল গ্রামকে আলোকিত করতে যুক্তরাজ্য প্রবাসীদের ব্যতিক্রমী উদ্যোগ

Manual5 Ad Code

সুরমাভিউ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামকে আলোকিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী জগদল গ্রামের বাসিন্দারা। নিজেদের অর্থায়নে গ্রামের প্রধান সড়কের পাশে ৩৪ টি স্ট্রিট লাইট এবং জগদল কবরস্থানে দুটি লাইট স্থাপন করেছেন তাঁরা। প্রবাসীদের এমন উদ্যোগে সন্ধ্যার পর অন্ধকারে থাকা গ্রামের সড়কগুলো এখন আলোকিত হবে। উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসী। গতকাল শুক্রবার বাদ জুমা গ্রামবাসীর উপস্থিতিতে এসব স্ট্রিট লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা যায়, গ্রামের সীতাহরণ থেকে জগদল বাজার পর্যন্ত দীর্ঘ সড়কটি সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকত । অথচ এ সড়কের পাশেই রয়েছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, তহসিল অফিস, জগদল বাজার ও জগদল ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এসব গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের সুবিধা এবং জননিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাজ্যে বসবাসরত জগদল গ্রামের প্রবাসীরা সম্মিলিতভাবে স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেন।

Manual3 Ad Code

যুক্তরাজ্যপ্রবাসী আফজাল হোসেন বলেন, ‘আমাদের গ্রামটি অনেক বড়। সীতাহরণ থেকে জগদল বাজারে যেতে অনেকটা পথ পাড়ি দিতে হয়। জগদল যোগাযোগের দিক থেকে অনেকটা বিচ্ছিন্ন জনপদ। অথচ বাজার, ইউনিয়ন কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে রয়েছে। সন্ধ্যার পর পুরো সড়ক অন্ধকারে ডুবে থাকে। মানুষের চলাচলের সুবিধার কথা চিন্তা করে আমরা লন্ডনপ্রবাসী জগদলীয়ানরা নিজেদের অর্থায়নে স্ট্রিট লাইট স্থাপনের পরিকল্পনা করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে।’

Manual4 Ad Code

গ্রামের প্রবীণ মুরব্বি মাস্টার আব্দুস সোবহান বলেন, ‘আমাদের গ্রামের জন্য এটি একটি মহতী উদ্যোগ। প্রবাসীদের এমন উদ্যোগে আমরা অত্যন্ত খুশি। গ্রামের মানুষের উপকারে আসবে এমন কাজ সত্যিই প্রশংসনীয়।’

Manual3 Ad Code

যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান বলেন, ‘যুক্তরাজ্যে বসবাসরত জগদলীয়ানরা সম্মিলিতভাবে গ্রামের প্রধান সড়কে সোডিয়াম লাইট স্থাপন করেছেন। আগামীতে ইতালি, ফ্রান্স ও মধ্যপ্রাচ্যে বসবাসরত জগদলীয়ানদেরও সঙ্গে নিয়ে গ্রামের উন্নয়নে আরও বড় কিছু করার চেষ্টা করব।’

প্রবাসীদের এই উদ্যোগে গ্রামবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতেও জগদল গ্রামের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে আরও ইতিবাচক উদ্যোগ বাস্তবায়িত হবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ