দিরাইয়ে জলাশয় দখলের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-১৭

প্রকাশিত:Saturday, 21 Nov 2026 04:11

দিরাইয়ে জলাশয় দখলের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-১৭

Manual5 Ad Code

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি ডোবা (জলাশয়) দখল করাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে পৌরসভার ঘাগটিয়া এবং সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার রাতে। ওই রাতে ঘাগটিয়া গ্রামের চার-পাঁচজন ব্যক্তি চিতলিয়া গ্রামের একটি ডোবা দখলের উদ্দেশ্যে পাড়ে ঘর তোলার চেষ্টা করেন। চিতলিয়া গ্রামের লোকজন তাতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও বিরোধ দেখা দেয়।

Manual5 Ad Code

এরই জের ধরে শনিবার সকালে চিতলিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা ঘাগটিয়া গ্রামের পাশের রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় বাধার সম্মুখীন হন। বিষয়টি জানাজানি হলে দুই গ্রামের মানুষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে ঘাগটিয়া গ্রামের চারজন হলেন— নয়ন মিয়া (২০), সুমন (২২), তাহির মিয়া (১৪) ও তাজুল ইসলাম (৩৮)।

অপরদিকে চিতলিয়া গ্রামের আহত ১৩ জন হলেন— সেতু চৌধুরী (৪০), নকুল দাস (৪৮), বিপলু (২৮), ইন্দ্রজিত (৩০), ফুলকান্ত (৫০), জগৎজ্যোতি (৪৫), হেমেন্দ্র দাস (৬০), জয়দেব দাস (৯০), আউলা চরণ দাস (৬০), রতন দাস (৬৫), বিরাজ দাস (২৮), কালী কৃষ্ণ (৫৪) ও ব্রজবাসী (৪৫)।

Manual5 Ad Code

আহতদের চিকিৎসার বিষয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত দাস তালুকদার বলেন, “আহতদের হাসপাতালে আনা হলে তাজুল ইসলাম ও সেতু চৌধুরীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেটে রেফার করা হয়েছে। বাকিদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।”

Manual7 Ad Code

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ