‘নির্বাচনে হারি বা জিতি, দিরাই-শাল্লার উন্নয়নে কাজ করে যাব’- শিশির মনির

প্রকাশিত:Saturday, 21 Nov 2026 05:11

‘নির্বাচনে হারি বা জিতি, দিরাই-শাল্লার উন্নয়নে কাজ করে যাব’- শিশির মনির

Manual4 Ad Code

হেলাল আহমেদ দিরাই সুনামগঞ্জ থেকে ::

Manual6 Ad Code

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। শনিবার (২১ নভেম্বর) বেলা ২টায় দিরাই প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের সমসাময়িক রাজনীতি, আলোচিত মামলা ও এলাকার উন্নয়ন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনেকটা রহস্যের সঙ্গে শিশির মনির বলেন, ‘জুলাই সনদ হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমান প্রেক্ষাপটে আজ থেকেই মাঠে আছে। দেশের স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই এবং ঐক্য হবেই। আগামী জানুয়ারিতে আপনারা নতুন কিছু দেখতে পাবেন।’

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অন্যতম এই আইনজীবী মামলাটির বর্তমান অবস্থাও তুলে ধরেন। দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি শুয়েব হাসানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাগর-রুনি হত্যার বিচারের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তদন্ত ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন জমা হওয়ার মাধ্যমে বিচারপ্রক্রিয়া এখন আরও ত্বরান্বিত হচ্ছে।

Manual6 Ad Code

দৈনিক নিরপেক্ষ পত্রিকার দিরাই প্রতিনিধি হেলাল আহমেদ দিরাই-শাল্লার উন্নয়নে বিরোধী দলের ভূমিকা ও ভাবনা সম্পর্কে জানতে চাইলে শিশির মনির বলেন, ‘উন্নয়ন মূলত সরকারদলীয় দায়িত্ব। তবে সরকার চাইলে এ ক্ষেত্রে আমি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’ নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি বলেন, ‘নির্বাচনের সময় কথা দিয়েছিলাম—হারি কিংবা জিতি, দিরাই-শাল্লার মানুষের উন্নয়নে কাজ করে যাব। আমি সেই কথায় অটল আছি।’
এলাকার উন্নয়ন নিয়ে বর্তমান সংসদ সদস্যের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, সংসদ সদস্য অসুস্থ থাকায় এখনো তাঁর কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।
উপজেলার বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে শিশির মনির জানান, তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উপজেলার অনেকেই বর্তমানে এ প্রশিক্ষণ নিচ্ছেন।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ সইদুর রহমান তালুকদার, দৈনিক আমাদের সময়ের শুয়েব হাসান, মানবকণ্ঠের তোফায়েল আহমেদ, দৈনিক নিরপেক্ষ’র হেলাল আহমেদ, কালবেলার হিল্লোল পুরকায়স্থ, সিলেটের ডাকের উবায়দুল হক, চ্যানেল এসের পাবেল হাসান, বণিক বার্তার দীপংকর বণিক, ভোরের আকাশের রায়হানসহ শাহজাহান মাহমুদ হেলাল, জীবন সূত্রধর, আয়মান, এহিয়া লিটন, রাজীব দাস, আসরাফ প্রমুখ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ