বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে ভুল স্বীকার করতে হবে: পাটওয়ারী

প্রকাশিত:Saturday, 21 Nov 2026 04:11

বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে ভুল স্বীকার করতে হবে: পাটওয়ারী

Manual7 Ad Code

বিএনপি যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চায়, তাহলে দলটিকে আগে নিজেদের ভুল স্বীকার করে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Manual6 Ad Code

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ঐক্যের ডাক দেওয়ার আগে বিএনপিকে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে পাটওয়ারী লেখেন, জাতীয় ঐক্যের আহ্বানের ক্ষেত্রে বিএনপির সবচেয়ে বড় সংকট হলো বিশ্বাসযোগ্যতা। গত দুই বছরে বাংলাদেশের মানুষের মধ্যে যে ঐক্য ছিল, তা নষ্ট হওয়ার পেছনে বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

একই সঙ্গে আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ কীভাবে তৈরি হলো, সেটিও আলোচনায় আসা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এসব বিষয় এড়িয়ে গেলে ইতিহাসের ভুল পাঠ নেওয়া হবে এবং জনগণের সঙ্গে করা রাজনৈতিক অঙ্গীকারের প্রশ্নে আপস করা হবে বলেও উল্লেখ করেন।

পাটওয়ারী লেখেন, গত দুই বছরে দেশের বিভিন্ন জায়গায় হামলা, চাঁদাবাজি, দখলদারত্ব ও রাজনৈতিক নিপীড়নের যেসব অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে, সেগুলো নিয়ে দলটির পক্ষ থেকে যথেষ্ট আত্মসমালোচনা দেখা যায়নি। এসব অন্যায়ের শিকার ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই বিশ্বাসযোগ্যতা ফেরানোর প্রথম পদক্ষেপ হওয়া উচিত।

তিনি আরও লেখেন, সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনার অবশ্যই বিচার হতে হবে। তবে গত দুই বছরে অন্যদের ওপর হামলার সময় একই অবস্থান কোথায় ছিল, সেই প্রশ্নও রয়েছে। এখন বিপদে পড়ে ঐক্যের আহ্বান জানালে মানুষ গত দুই বছরের অভিজ্ঞতা এত সহজে ভুলে যাবে কেন?

Manual6 Ad Code

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য শুধু আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে কেন—এমন প্রশ্ন তুলে পাটওয়ারী লেখেন, গোপালগঞ্জে যে অপরাধের প্রতিবাদ করা হবে, দেশের অন্য কোথাও বিএনপি কিংবা অন্য কোনো দলের পরিচয়ে একই অপরাধ ঘটলেও তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। চাঁদাবাজি, দখলদারত্ব, দুর্নীতি, সিন্ডিকেট ও রাজনৈতিক সহিংসতা—সবই অন্যায়। অপরাধীর দলীয় পরিচয়ের ভিত্তিতে এসবের বিচার আলাদা করা যায় না।

Manual6 Ad Code

জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানুষ শুধু আওয়ামী লীগ সরকারের অবসান চায়নি, পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন চেয়েছিল বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি লেখেন, শহীদ ও আহতদের ন্যায়বিচার, জুলাই সংস্কার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের বিষয়গুলো কোনো রাজনৈতিক সমঝোতার আড়ালে হারিয়ে যেতে পারে না। আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যে অভিযোগ ও উদ্বেগ রয়েছে, সেগুলোরও স্পষ্ট জবাব প্রয়োজন।

Manual6 Ad Code

পাটওয়ারী লেখেন, বিএনপি যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চায়, তাহলে আগে নিজেদের ভুল স্বীকার, জনগণের কাছে জবাবদিহি এবং সব ধরনের রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে সমান অবস্থান নেওয়ার অঙ্গীকার বাস্তবে প্রমাণ করতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যের চেয়ে জনগণের ঐক্য অনেক বেশি জরুরি। জনগণকে রাজনৈতিক দলগুলোর স্বার্থে ঐক্যবদ্ধ করার চেষ্টা না করে, জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকেই ঐক্যবদ্ধ হতে হবে।

তার ভাষ্য, আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জনগণের নতুন করে কারও অনুমতির প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তবে সেই জনঐক্যকে কোনো দলের রাজনৈতিক সংকট কাটানোর হাতিয়ার বানানো উচিত নয়।

পোস্টের শেষাংশে বিএনপির উদ্দেশে তিনি লেখেন, ঐক্যের ডাক দেওয়ার আগে জনগণের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। গত দুই বছরের অন্যায়ের হিসাব দিতে হবে, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং নিজেদের সংশোধনের প্রমাণ দিতে হবে। কারণ জনগণ কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নয়; রাজনৈতিক দলগুলোই জনগণের কাছে দায়বদ্ধ। জাতীয় ঐক্য জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য, কোনো দলের রাজনৈতিক দায় আড়াল করার জন্য নয়।

এ সংক্রান্ত আরও সংবাদ