|
প্রকাশিত:Tuesday, 03 Nov 2026 09:11
সুরমাভিউ:- যথাযথ মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর শনিবার সকাল ৯টায় মহানগর বিএনপির তোপখানাস্থ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে ওই দিন দুপুর ৩টায় সিলেট রেজিস্টারি মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক বিবৃতিতে এই কর্মসূচি সফল করার জন্য মহানগর বিএনপির আওতাধীন ৪২টি ওয়ার্ড, বিভিন্ন থানা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766