মৌলভীবাজারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:Monday, 02 Nov 2026 09:11

মৌলভীবাজারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual8 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকায় নিজ বসতঘর থেকে আরিফ মিয়া (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১টায় উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া বুদ্ধিমন্তপুর গ্রামের জলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টায় পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন আরিফ। পরে পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করার একপর্যায়ে তাঁর মা ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রাত আনুমানিক ৪টার দিকে খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনটি সত্য। ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ