মৌলভীবাজার সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ মাদকসেবী ও কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। মৌলভীবাজার সদর থানাধীন চাঁদনীঘাট, ক্লাব রোড ও পৌরসভা রোড এলাকায় এই অভিযান চালানো হয়।
দিনাজপুরের বীরগঞ্জ থানার ব্রাহ্মণডাংগা/সম্ভুগাঁও এলাকার মৃত. একে এস নুর হোসেনের ছেলে মো. লিটন (৪২), জুড়ী উপজেলার হরিরামপুর এলাকার মৃত. হারুন মিয়ার ছেলে আল-আমিন (২৫) এবং মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর এলাকার মৃত. মেহেরাব উল্লাহর ছেলে মো. শরীফ আহমেদ (২৭)।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামিদের মোবাইল কোর্টের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।