মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর

প্রকাশিত:Tuesday, 27 Oct 2026 07:10

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর

Manual4 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
​এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ অক্টোবর, ২০২৬ তারিখ, শুক্রবার সকাল ১০ ঘটিকা হতে ১১ ঘটিকা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা নিম্নলিখিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে: ​কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল এবং ​হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়।
​লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০১ নভেম্বর, ২০২৬ তারিখ, রবিবার অনুষ্ঠিত হবে। ​বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও নিরপেক্ষতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। নিয়োগের বিষয়ে কোনো দালাল বা প্রতারক চক্রের দ্বারা প্রলুব্ধ হয়ে অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
কেউ যদি অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন দেখায়, তাহলে বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের নজরে আনার জন্য অনুরোধ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ