সিলেটগামী ট্রেনযাত্রীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে যুবককে ফেলে দেওয়া হয়

প্রকাশিত:Monday, 26 Oct 2026 05:10

সিলেটগামী ট্রেনযাত্রীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে যুবককে ফেলে দেওয়া হয়

Manual1 Ad Code

সিলেটগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে এক যুবককে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্প এলাকা থেকে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

আহত যুবক মো. রাজু মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

Manual1 Ad Code

 

ভুক্তভোগীর মৌখিক অভিযোগ বরাতে পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ফিরছিলেন রাজু। পথে লাউয়াছড়ার বাঘমারা বন ক্যাম্প এলাকায় পৌঁছালে ছাদে থাকা দুই ব্যক্তি তার মুঠোফোন ও সঙ্গে থাকা ব্যাগ নিয়ে নেন। এরপর তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে তাকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি ট্রেন ও রেললাইনের আওতাধীন এলাকায় ঘটেছে। এ কারণে আহত যুবককে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কামাল হোসেইন জানান, ট্রেনের ছাদ থেকে পরে যাওয়া এক যাত্রীর খবর পেয়েছি। উদ্ধার ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ছিনতাই নাকি দুর্ঘটনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে পুলিশের

এ সংক্রান্ত আরও সংবাদ