মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত:সোমবার, ১৯ অক্টো ২০২৬ ০৭:১০

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা

Manual8 Ad Code

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যান চলাচল নিশ্চিতকরণ এবং সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার শহরের ওয়াপদা রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (১৯ অক্টোবর )জেলা প্রশাসন, মৌলভীবাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব উল্লাহ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইনে মোট ৫টি মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মোটরযান পরিদর্শক।

Manual7 Ad Code

অভিযানের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রচলিত আইন মেনে যানবাহন চালানোর বিষয়ে চালকদের সচেতন করতে তাঁদের মধ্যে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ট্রাফিক আইন প্রতিপালন, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

Manual7 Ad Code

সড়কে দুর্ঘটনা ও অনিয়ম প্রতিরোধ, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এ ধরনের অভিযানের অন্যতম লক্ষ্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক ব্যবহারকারীদের আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ