মৌলভীবাজারে বই পড়া উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ১৭ অক্টো ২০২৬ ০৬:১০

মৌলভীবাজারে বই পড়া উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

Manual5 Ad Code

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারে দিনব্যাপি বই পড়া উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত এ উৎসবে জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বই উৎসবের পাশাপাশি ও উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরির মোট ১২৮ শিক্ষার্থী প্রতিযোগীয় অংশগ্রহণ করে।

Manual8 Ad Code

শনিবার (১৭ অক্টোবর) শহীদ মিনার এলাকায় উম্মুক্ত স্থানে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

উৎসবে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

Manual2 Ad Code

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রসাসক (সার্বিক) তানভীর হোসেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীগন।

Manual5 Ad Code

পরে বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করে। শেষে অংশগ্রহনকারী সকলকে গাছের চারা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ