করেরপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

প্রকাশিত:রবিবার, ১১ অক্টো ২০২৬ ০৮:১০

করেরপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেট নগরীর ০৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

আজ রোববার ভোরে সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি দোকান ও পার্শ্ববর্তী দুটি পরিবারের বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন সিউক চেয়ারম্যান কয়েস লোদী। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা বিবেচনা করে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

Manual8 Ad Code

ক্ষতিগ্রস্ত দুটি পরিবার সনাতন ধর্মাবলম্বী হওয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজার বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় নেন তিনি। উৎসবের প্রাক্কালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর মানবিক প্রয়াস থেকেই এ সহযোগিতা প্রদান করা হয়।

Manual5 Ad Code

কয়েস লোদী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা কিছুটা লাঘব করতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি এবং তাদের এই দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ