২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৮ অক্টো ২০২৬ ০৮:১০
সুরমাভিউ:- বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও বর্ষীয়ান রাজনীতিবিদকে হারাল। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রতি তার দীর্ঘদিনের অবদান দলীয় নেতাকর্মী ও দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ছিলেন বিএনপির একজন গুরুত্বপূর্ণ অভিভাবক ও সুদক্ষ সংগঠক। তার রাজনৈতিক প্রজ্ঞা, আদর্শের প্রতি অবিচলতা এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা জাতীয়তাবাদী আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে। তার মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
মিফতাহ্ সিদ্দিকী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।
Helpline - +88 01719305766