এক বছর বিরতির পর ৮ বিভাগে উন্মুক্ত মাঠে তাফসির মাহফিলে আসছেন আজহারী

প্রকাশিত:Wednesday, 25 Nov 2026 11:11

এক বছর বিরতির পর ৮ বিভাগে উন্মুক্ত মাঠে তাফসির মাহফিলে আসছেন আজহারী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  এক বছর বিরতির পর আবারও দেশের আটটি বিভাগে উন্মুক্ত মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ফেসবুক পোস্টে আজহারী জানান, এক বছর বিরতির পর দেশের আটটি বিভাগে তাঁর আউটডোর তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজন সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

Manual4 Ad Code

মাহফিলের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন পবিত্র কোরআনের এই আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, মাহফিলের সার্থকতা শুধু বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতায় নয়; বরং কোরআন ও সুন্নাহর সার্বজনীন শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হওয়ার মধ্যেই এর প্রকৃত সার্থকতা। এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

পোস্টের শেষাংশে আজহারী বলেন, কোরআনের সার্বজনীন বার্তা মানুষকে সঠিক জীবনদর্শন ও চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই কোরআনের মাহফিল শুধু জনসমাগমের আয়োজন না হয়ে মানুষের জীবন পরিবর্তনের মাধ্যম হওয়া উচিত।

Manual5 Ad Code

তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, ‘ইনশাআল্লাহ, শীঘ্রই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’
তবে আট বিভাগের মাহফিলের নির্দিষ্ট তারিখ, স্থান ও সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ