শিক্ষকদেরকে কোমলমতি শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো ভালোবাসতে হবে – এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত:Saturday, 14 Nov 2026 10:11

শিক্ষকদেরকে কোমলমতি শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো ভালোবাসতে হবে – এমপি এমরান আহমদ চৌধুরী

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত ৫৯ জন সহকারী শিক্ষককে সংবর্ধনা প্রদান ও বরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শনিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেছেন- প্রাইমারি স্কুল হলো মানুষ তৈরির বুনিয়াদির ভিত্তি। আর এর শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার মহান কারিগর। এখন কিন্ডারগার্টেন বা অন্যান্য ধরনের প্রাইমারি স্কুল হয়েছে, কিন্তু আমরা যখন লেখাপড়া করেছি তখন এসব ছিল না। সরকারি প্রাইমারি-ই ছিলো একমাত্র ভরসা। সেই সময়ের অনেকেই উচ্চশিক্ষা লাভ করেছেন, দেশ-বিদেশে অনেক উচ্চ অবস্থানে ছিলেন এবং আছেন।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন- নিজ সন্তানদের মতো কোমলমতি শিক্ষার্থীদের ভালোবাসতে হবে। সন্তানদের নিজের বাচ্চা মনে করে পড়ালেখা করাতে হবে।
সরকার প্রাথমিক শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক উল্লেখ করে এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- বর্তমান সরকার শিশুদের জন্য ‘মিড ডে মিল’ চালু করেছে, যা সচরাচর উন্নত বিশ্বে দেখা যায়।

Manual7 Ad Code

শিক্ষকদেরকে দেশ এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার তাগিদ দেন প্রধান অতিথি।

Manual4 Ad Code

সংগঠনের সভাপতি আবুল কালাম আযাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল ইসলাম।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং গীতা পাঠ করেন সংগঠনের নেতা আশীস চক্রবর্তী। পরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিন্নুর আহমদ চৌধুরী, জুলাই যোদ্ধা সংসদ সিলেট শাখার আহ্বায়ক লিটন আহমদ, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম এবং সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ।

এতে আরও বক্তব্য রাখেন শিক্ষক তাজ উদ্দিন, হুসনে আরা, উপজেলা কমিটির নেতা আজির উদ্দিন, উপদেষ্টা জুলেখা আক্তার, শিক্ষক মাকসুদুল করিম, জেলা কমিটির উপদেষ্টা মাহমুদুর রহমান ও শিক্ষক করিম উদ্দিন প্রমুখ।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ