|
প্রকাশিত:Thursday, 29 Oct 2026 08:10
সুরমাভিউ:- পীর সাহেব বরুণা নামে খ্যাত শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর আহবানে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আজিমুশ্বান ইসলাহী ইজতেমা আজ ৩০ অক্টোবর শুক্রবার রাজধানীর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। বাদ ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে ইজতেমা। দেশ বিদেশের প্রখ্যাত আলেমগণ আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন।
তবে বৃহস্পতিবার দিবাগত রাতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পীর সাহেব বরুণার ভক্ত মুরীদানরা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান গ্রহণ করবেন। শেষ রাতে তাহাজ্জুদ, জিকির-আজকার ও রোনাজারির আমল চলবে।
ইজতেমা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আমীরে আঞ্জুমান পীর সাহেব বরুণা বলেন, মানুষের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত ও আত্মশুদ্ধির প্রতি উদ্বুদ্ধ করা। ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী মূল্যবোধের চর্চা জোরদার করা।
আঞ্জুমানে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি শেখ সাদ আহমদ আমীন বর্ণভী জানান, ইতিমধ্যেই ইজতেমার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামবে সোহরাওয়ার্দী উদ্যানে। শুক্রবার জুমার জামাত সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাসে সর্ববৃহৎ জুমার জামাত হবে, ইনশাআল্লাহ। তিনি ইজতেমা বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহবান জানান। বিজ্ঞপ্তি
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766